আমাদের গল্প
প্রান্তিক কৃষকের বাগান থেকে সরাসরি আপনার টেবিলে ক্ষতিকর রাসায়নিকমুক্ত ফ্রেশ ও প্রিমিয়াম মানের, সতেজ ফল পৌঁছে দেওয়ার এক বিশ্বস্ত উদ্যোগ— Mango Cab।

শফিকুল ইসলাম
ফাউন্ডার ও সিইও
পেছনের কারিগর: একজন শিক্ষার্থীর স্বপ্ন
আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম, "ম্যাঙ্গো ক্যাব"-এর স্বত্বাধিকারী এবং প্রতিষ্ঠাতা। আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (SUST) গণিত বিভাগের একজন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি নিজের একটি উদ্যোগ দাঁড় করানোর স্বপ্ন থেকেই Mango Cab-এর পথচলা শুরু। আমাদের দেশের বাজারে ফরমালিন ও কেমিক্যালমুক্ত খাঁটি ফলের ব্যাপক অভাব দূর করতে এবং ভোক্তাদের কাছে শতভাগ নিরাপদ, বাগান-তাজা আম পৌঁছে দিতেই এই উদ্যোগ।
"আমি বিশ্বাস করি, সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যেকোনো উদ্যোগকেই সফল করা সম্ভব। গণিতের জটিল সমীকরণ মেলানোর মতোই, ক্রেতাদের বিশ্বাস অর্জন করাটাও একটি বড় চ্যালেঞ্জ।"
আমাদের আস্থার যাত্রা
সংক্ষেপে আমাদের উল্লেখযোগ্য কিছু অর্জন যা আমাদের অনুপ্রেরণা দেয়।
সূচনা
১ বক্স আম দিয়ে যাত্রার শুরু
ব্র্যান্ডিং
ম্যাঙ্গোক্যাব-এর আনুষ্ঠানিক পথচলা
রেকর্ড
৮১.৭৮ টন আম সরবরাহের মাইলফলক
২৪০.২৮+
সর্বমোট সরবরাহ (টন)
100% Safe
শতভাগ নিরাপদ ফলের নিশ্চয়তা
কৃষি, উদ্ভাবন এবং স্থায়িত্বের
অপূর্ব মেলবন্ধন
ম্যাঙ্গোক্যাব শুধুমাত্র একটি এগ্রি-বিজনেস নয়, এটি একটি ইকোসিস্টেম। ফল উৎপাদন থেকে শুরু করে প্রসেসিং এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইন—আমরা কাজ করছি একটি জিরো-ওয়েস্ট সবুজ পৃথিবীর লক্ষ্যে।
সতেজ কৃষিপণ্য সরবরাহ
Fresh Agricultural Produce
সরাসরি কৃষকের বাগান থেকে সংগৃহীত, শতভাগ কেমিক্যালমুক্ত ও সতেজ ফল-সবজি। আমরা নিশ্চিত করি কৃষকের ন্যায্যমূল্য এবং আপনার সুস্বাস্থ্য।
- সরাসরি কৃষক-ক্রেতা সংযোগ (Farm-to-Table)
- কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
- নিরাপদ ও প্রিমিয়াম কোয়ালিটি
অ্যাগ্রো-প্রসেসিং ও জিরো-ওয়েস্ট
Agro-Processing & Zero-Waste
প্রকৃতির কোনো কিছুই অপচয় নয়। উদ্বৃত্ত ও অবিক্রিত কৃষিপণ্যকে আমরা অত্যাধুনিক প্রযুক্তিতে ভ্যালু-অ্যাডেড প্রোডাক্টে রূপান্তর করছি।
- ম্যাঙ্গো পাউডার ও এভিকালচার পাউডার
- আমের খোসা থেকে ভেগান লেদার
- কৃষি বর্জ্য থেকে বায়োগ্যাস ও সার
এক্সপোর্ট-ইমপোর্ট ট্রায়াঙ্গুলেশন
Export-Import Triangulation
দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মানসম্পন্ন কৃষিপণ্য পৌঁছে দেওয়া এবং বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী কাজ করা।
- গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
- আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ ও প্যাকেজিং
- দেশি ও বিদেশি কর্পোরেট সাপ্লাই
প্রকৃতির প্রতিটি দানেই
লুকিয়ে আছে সম্ভাবনা
"আমরা বিশ্বাস করি কৃষিতে 'বর্জ্য' বলে কিছু নেই। আমাদের লক্ষ্য কৃষি বর্জ্যকে সম্পদে রূপান্তর করে একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা।"
Vegan Leather
আমের খোসা থেকে পরিবেশবান্ধব ভেগান লেদার তৈরির সফল এক্সপেরিমেন্ট।
বিকল্প লেদার গবেষণা
পরিত্যক্ত ফল ও সবজি থেকেও বিকল্প লেদার তৈরির বিস্তর গবেষণা।
Zero Mango Waste
আমের কোনো অংশই যেন অপচয় না হয়, তা নিশ্চিত করার ইকোসিস্টেম।
বায়োগ্যাস ও সার
নষ্ট আম থেকে বায়োগ্যাস এবং উচ্চমানের জৈব সার উৎপাদন।
আজকের সম্ভাবনা দিয়ে
আগামীর রূপরেখা
ম্যাঙ্গোক্যাব শুধু আজকের জন্য নয়, আমরা প্রস্তুত হচ্ছি আগামী দশকের জন্য। একটি সাসটেইনেবল এবং গ্লোবাল এগ্রি-বিজনেস হিসেবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।
গ্লোবাল এগ্রো-হাব
আগামী ৩-৫ বছরের মধ্যে দেশজুড়ে ও আন্তর্জাতিক বাজারে একটি বৃহৎ পরিসরের এক্সপোর্ট-ওরিয়েন্টেড 'এগ্রো-প্রসেসিং এবং গ্রিন ইনোভেশন হাব' প্রতিষ্ঠা করা।
কর্পোরেট সাপ্লাই চেইন
আমের পাশাপাশি বৈচিত্র্যময় ফল ও সবজির মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট অফিস, হোটেল, ফ্যাক্টরি ও সরকারি প্রতিষ্ঠানে সরাসরি কৃষিপণ্য সরবরাহ।
ইন্টিগ্রেটেড এগ্রো প্রজেক্ট ও রিসোর্ট
প্রায় ১০০ বিঘা জমির ওপর একটি স্বয়ংসম্পূর্ণ কৃষি প্রকল্প এবং অ্যাগ্রো-ট্যুরিজম প্রসারের লক্ষ্যে ইকো-ফ্রেন্ডলি 'MangoCab Resort' নির্মাণ।
ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি
উন্নত সাপ্লাই চেইন ও আধুনিক ইকো-ফ্রেন্ডলি প্রযুক্তির মাধ্যমে আগামী ৫ বছরে প্রায় ১,০০০ থেকে ১০,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।